২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গভবনে শি জিনপিং

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও নৈশভোজে অংশ নিতে বঙ্গভবনে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2016, 07:30 PM

Updated : 11 Oct 2022, 08:52 PM

পুরনো খবর:

ঢাকা-বেইজিং সম্পর্ক ‘কৌশলগত অংশীদারিত্বে’
অংশীদারিত্বের নতুন দিগন্তে চীন-বাংলাদেশ: পররাষ্ট্র সচিব
বাংলাদেশ-চীন ২৭ চুক্তি
ঐতিহাসিক সফরে শি জিনপিং ঢাকায়

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় চীনা প্রেসিডেন্ট বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। পরে বঙ্গভবনের কেবিনেট হলে বৈঠকে বসেন দুই রাষ্ট্র প্রধান।

দ্বি-পক্ষীয় আলোচনা শেষে শি জিনপিং তার সন্মানে আবদুল হামিদের দেওয়া নৈশভোজে অংশ নেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও থাকবেন সেখানে।

দুই দিনের সফরে সকালে ঢাকা পৌঁছান চীনের প্রেসিডেন্ট। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি হামিদ।

বিকালে শি জিনপিং ও শেখ হাসিনার নেতৃত্বে দুই দেশের প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় বৈঠক হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। পরে তাদের উপস্থিতিতে ২৭টি চুক্তি ও সমঝোতা স্মারকে সই হয়, ছয়টি প্রকল্পের ফলক উন্মোচন করেন তারা।

এক যুক্ত বিবৃতিতে বলা হয়, দুই দেশের ‘সর্বাত্মক অংশীদারিত্ব ও সহযোগিতা’র সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারিত্ব ও সহযোগিতার’ জায়গায় নিয়ে যেতে সম্মত হয়েছেবাংলাদেশ ও চীন।

১৩ সদস‌্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে ঢাকা এসেছেন শি, যে দলে ক্ষমতানীন কমিউনিস্ট পার্টির শীর্ষ পর্যায়ের নেতারা ছাড়াও কয়েকজন মন্ত্রী রয়েছেন।

শনিবার সকালে সাভারে স্মৃতিসৌধে ফুল দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন চীনের প্রেসিডেন্ট। পরে ভারতের উদ্দেশে রওনা হবেন তিনি।