২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসাম থেকে ফিরছে ১০ বাংলাদেশি

অবৈধভাবে ভারতের আসামে ঢুকে আটক ১০ বাংলাদেশিকে বৃহস্পতিবার দেশে ফেরত পাঠানো হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দীলিপ কুমার শর্মা, গৌহাটি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2016, 01:33 AM

Updated : 12 Apr 2022, 03:04 AM

দীর্ঘদিন ধরে তারা শিলচরে আটক আছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

আসামের কাছাড় জেলার ডেপুটি কমিশনার এস বিশ্বনাথান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওই ১০ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্তের কথা জানান।

কর্মকর্তারা বলছেন, এই বাংলাদেশিরা বৃহস্পতিবার ভোর ৫টায় দেশের পথে রওনা হবেন। সকাল ১০টার দিকে তারা করিমগঞ্জ সীমান্ত পার হবেন বলে ধারণা করা হচ্ছে।

কাছাড়ের এসপি রাজবীর সিং জানান, এদের মধ্যে নয়জনকে করিমগঞ্জ সীমান্ত এলাকা থেকে এবং একজনকে শিলচরে আটক করা হয়।