২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল

গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে পাঁচ জনের ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2016, 04:19 PM

Updated : 20 Aug 2022, 01:54 PM

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তদন্তে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের স্বপক্ষে কোনো গ্রহণযোগ্য দালিলিক প্রমাণ বা তথ্য না পাওয়ায় এদের সনদ বাতিল করে গত ৪ অক্টোবর গেজেট প্রকাশ করেছে সরকার।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এই পাঁচজন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিলের সুপারিশ করে।

এদের মধ্যে রয়েছেন- মুন্সিগঞ্জ সদরের সদরের মধ্য কোর্টগাঁও গ্রামের মফিজ উদ্দিন মোল্লার ছেলে মো. সাহাবউদ্দিন (গেজেট নম্বর- ৩১০, ১৪.০৫.২০১৫), চুয়াডাঙ্গার আলমডাঙ্গার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের মহিউদ্দিন মোল্লার ছেলে মিজানুর রহমান (গেজেট নম্বর- ২০১২, ২৫.০৮.২০১১)।

কিশোরগঞ্জ সদরের বত্রিশ (ইসলামপুর) গ্রামের মৌলানা মো. হুসেনের ছেলে মো. সাখাওয়াত হোসেন (গেজেট নম্বর- ১০৪, ১২.০৫.২০০৫), ফরিদপুরের সদরপুর উপজেলার মোলামের ডাঙ্গী গ্রামের এম ডি আলম বেপারীর ছেলে আবদুল মালেক (গেজেট নম্বর- ৩৪৩, ০৯.০১.২০১২) ও ঢাকার ধামরাই উপজেলার বড়নালাই গ্রামের হাজি মো. ইয়াছিন আলীর ছেলে মো. আবদুস সামাদ (গেজেট নম্বর- ৩৪৪৭, ২৮.১১.২০১৩)।