২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মগবাজার ফ্লাইওভারে বাস উল্টে যাত্রী আহত

রাজধানীর মগবাজার ফ্লাইওভারের ওপর গাজীপুর থেকে গুলিস্তানগামী একটি যাত্রীবাহী বাস উল্টে কয়েকজন আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2016, 02:52 PM

Updated : 20 Aug 2022, 01:53 PM

ডিএমপির হাতিরঝিল ট্রাফিক জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. ইউসুফ জানান, রোববার বেলা পৌনে ১টার দিকে দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা ফ্লাইওভারের ওপর দিয়ে যান চলাচল বন্ধ থাকে।

তবে ওই সময় ফ্লাইওভারের নিচ দিয়ে যান চলেছে বলে তিনি জানান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এস আই বাচ্চু মিয়া জানান, আহতদের মধ্যে জহিরুল (৪০) ও বাচ্চু (২২) নামে দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দুর্ঘটনায় দুজনেরই বাম পা ভেঙ্গে গেছে।”