মামলার ভয় দেখিয়ে ঘুষ, ৪ পুলিশ প্রত্যাহার
মামলার ভয় দেখিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠায় ঢাকার দারুস সালাম থানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
তারা হলেন- উপ-পরিদর্শক কামরুল হাসান, সহকারি উপ-পরিদর্শক শ্যামল দাস বংশী এবং দুই কনস্টেবল মোহাম্মদ ফয়েজ, কামরুল ইসলাম।
প্রকাশিত খবরে বলা হয়েছে, চার পুলিশ সদস্য এক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক বহনের মামলা করবেন বলে তার কাছে এক লাখ টাকা দাবি করেন। পরে তারা ওই ব্যবসায়ীর কাছ থেকে দশ হাজার টাকা আদায় করেন।
পুলিশের দারুস সালাম জোনের এডিসি শরীফুল ইসলামকে অভিযোগটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মাসুদুর রহমান।
