মাঠে ঢুকে মাশরাফিকে জড়িয়ে ধরা তরুণকে থানায় জিজ্ঞাসাবাদ
মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ওয়ানডে ম্যাচ চলাকালে মাঠে ঢুকে মাশরাফি বিন মুর্তজাকে জড়িয়ে ধরা তরুণকে থানায় নেওয়া হয়েছে।
মেহেদি হাসান নামের ওই তরুণ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে মিরপুর থানার এসআই অজিত কুমার রায় জানান।
শনিবার রাতে আফগানিস্তানের রান তাড়ার সময় ২৯তম ওভারে হঠাৎ মাঠে ঢুকে পড়েন ওই তরুণ।
এর মধ্যে নিরাপত্তাকর্মীরা ছুটে গেলে তাদের কাছ থেকে খানিকক্ষণ ওই তরুণকে আগলে রাখেন মাশরাফি। পরে নিরাপত্তাকর্মীরা তাকে মাঠের বাইরে নিয়ে যান।
