জয়কে অভিনন্দন ছাত্রলীগের
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ পাওয়ায় আনন্দ শোভাযাত্রা করেছে ছাত্রলীগ।
বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এই শোভাযাত্রাটি বের করে ছাত্র সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা।
সমাবেশে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা কাজী এনায়েত বলেন, “বঙ্গবন্ধু পরিবারের কারণে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ নির্মাণে সবচেয়ে যোগ্য ভূমিকা রাখছেন সজীব ওয়াজেদ জয়।”
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের সঞ্চালনায় সমাবেশে কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক লালনও বক্তব্য দেন।
