২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেমরায় যুবকের গলা কাটা বস্তাবন্দি লাশ উদ্ধার

রাজধানীর ডেমরা এলাকা থেকে এক যুবকের বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2016, 12:58 PM

Updated : 20 Aug 2022, 01:40 PM

অজ্ঞাতপরিচয় ওই যুবকের বয়স ২০ বছর হতে পারে বলে জানিয়েছেন ডেমরা থানার এসআই আব্দুল কুদ্দুস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শনিবার দুপুরে বাড্ডার বামইর মোল্লার টেক এলাকার একটি ঝোপ থেকে দুর্গদ্ধ পেয়ে এলাকাবাসী পুলিশকে জানায়।

পরে ঝোপের মধ্যে বস্তাবন্দি এক যুবকের গলা কাটা অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

জিন্স প্যান্ট ও গেঞ্জি পরা ওই যুবকের হাত ও পা রশি দিয়ে বাঁধা ছিল জানিয়ে এসআই কুদ্দুস বলেন, দুর্বৃত্তরা তাকে অন‌্য কোথাও হত্যার পর লাশ ঝোপটিতে ফেলে যায় বলে ধারণা করা হচ্ছে।

ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।