২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন নিপীড়ন: আহসানউল্লাহর শিক্ষকের অভিযোগ গঠন ২৮ সেপ্টেম্বর

ছাত্রীদের যৌন হয়রানি করার মামলায় আহসানউল্লাহর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহফুজুর রশীদ ফেরদৌসের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামী ২৮ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2016, 07:26 PM

Updated : 20 Aug 2022, 01:36 PM

ঢাকার ২ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শফিউল আজম শিক্ষক ফেরদৌসের বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র মঙ্গলবার গ্রহণ করে অভিযোগ গঠনের এই দিন ঠিক করেন।

আদালতের পেশকার আমজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ১৪ অগাস্ট মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের নারী সহায়তা ও তদন্ত বিভাগের এসআই আফরোজা আইরীন কলি আহসানউল্লাহর শিক্ষক ফেরদৌসের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে ২৮ জনকে সাক্ষী করা হয়।

তড়িৎ কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ফেরদৌস আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করে আসছিলেন। ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগ উঠার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ৩০ এপ্রিল তাকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এরপর ৪ মে প্রথম প্রহরে কলাবাগান থানায় যৌন হয়রানির অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদদৌল্লাহ আল সায়েম।

মামলার পর ওইদিন ভোরেই রমনা এলাকার একটি ফ্ল্যাট থেকে শিক্ষক ফেরদৌসকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পরে দুই দিনের রিমান্ড শেষে তিনি যৌন হয়রানির কথা স্বীকার করে আদালতে জবানবন্দিও দেন।

এছাড়া ৫ মে তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে জবানবন্দি দেন বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রী।

পুরনো খবর:

যৌন হয়রানি: আহসানউল্লাহর শিক্ষকের বিরুদ্ধে ৫ ছাত্রীর জবানবন্দি
যৌন নিপীড়ন: আহসানউল্লাহর শিক্ষক ফেরদৌস দুই দিনের রিমান্ডে