২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্লাস্টিক কারখানার আগুনে দগ্ধ তৃতীয় জনও মারা গেলেন

রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগের বাঁশপট্টির এক প্লাস্টিক কারখানায় আগুনে দগ্ধ সর্বশেষ জনও মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2016, 01:32 AM

Updated : 12 Apr 2022, 02:50 AM

হুমায়ূন (১৭) নামে মৃত ওই কিশোর গত শুক্রবার দুপুরে ইসলামবাগের বাঁশপট্টির ক্লাব ঘাট এলাকায় থাকা ওই প্লাস্টিক কারখানার আগুনে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

সোমবার রাত ১০টার দিকে হুমায়ূন মারা যান বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া।

তিনি জানান, এর আগে এ ঘটনায় দগ্ধ আব্দুল বাতেন (২৭) নামে একজন শুক্রবার রাতেই মারা যান। পরদিন শনিবার রাতে মারা যান আব্দুল মজিদ (২৫) নামে আরও একজন।

চকবাজার থানার ওসি শামীম উর রশিদ তালুকদার জানান, ওইদিন দুপুরে বাঁশপট্টির ক্লাব ঘাট এলাকায় একটি তিনতলা টিনশেড কারাখানায় আগুন লাগলে বাতেন, মজিদ ও হুমায়ূন দগ্ধ হয়েছিলেন।

ফায়ার সার্ভিস পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

বার্ন  ইউনিটের চিকিৎসক পার্থ শংকর পাল জানান, দগ্ধ তিনজনের শরীরের ৮০ শতাংশের ওপর পুড়ে গিয়েছিল।