২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় কারখানায় দুর্ঘটনা, গ‌্যাস নির্গমন

পুরান ঢাকার একটি কারখানায় দুর্ঘটনার পর অ‌্যামোনিয়া গ‌্যাস নির্গমন শুরু হওয়ায় তা নিয়ন্ত্রণে কাজে নেমেছে ফায়ার সার্ভিস।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2016, 10:31 PM

Updated : 12 Apr 2022, 02:48 AM

শনিবার রাত সাড়ে ৮টার দিকে সোয়ারীঘাটের চম্পাতলী এলাকার ওই কারখানায় গ‌্যাস নির্গমনের খবর পাওয়া যায় বলে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক আলী আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইসক্রিমের ওই ফ‌্যাক্টরিতে অ‌্যামোনিয়া গ‌্যাসের সিলিন্ডার থেকে গ‌্যাস লিক করছে। সেখানে আমাদের ১০টি ইউনিট কাজ করছে।”

কারখানাটি থেকে অসুস্থ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। আশে পাশের লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে।

সম্প্রতি চট্টগ্রামে সার কারখানায় দুর্ঘটনায় অ‌্যামোনিয়া গ‌্যাস নির্গমন হলে তাতে অর্ধশতাধিক অসুস্থ হন।

পুরনো খবর:

সার কারখানায় গ্যাস দুর্ঘটনা, ৫২ জন অসুস্থ