জঙ্গিবাদ প্রতিরোধের শপথ শিক্ষার্থীদের
গুলশান ও শোলাকিয়ায় হামলার প্রেক্ষাপটে জঙ্গিবাদ প্রতিরোধের শপথ নিয়েছে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এই দুই হামলায় শিক্ষার্থীদের জড়িত থাকার তথ্য প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে জঙ্গিবাদবিরোধী সচেতনতা তৈরিতে সরকারি উদ্যোগে নানা কর্মসূচির ধারাবাহিকতায় শনিবার এই শপথ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে কথাসাহিত্যিক সেলিনা হোসেন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “জঙ্গিবাদ প্রতিরোধ করতে হলে তোমাদেরকে প্রাণশক্তি দিয়ে প্রতিরোধ করতে হবে। তোমাদের বোধদয়ে জাগরণ ঘটাতে হবে। তাহলে জঙ্গিবাদ প্রতিরোধ করা সম্ভব।”
পুলিশ কর্মকর্তা মনিরুল বলেন, “জঙ্গিরা ধর্মকে বিকৃতভাবে ব্যাখ্যা দিয়ে রাজনৈতিক স্বার্থে এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে।
“এটা ধর্মের রাজনৈতিক ব্যবহার, একটা ক্ষমতা দখলের চক্রান্ত। এ ধরনের ধর্ম ব্যবসায়ীদের কাছ থেকে সচেতন থাকতে হবে।”
