২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এসি বিস্ফোরণ: নাতির পর মারা গেলেন দাদিও

পুরান ঢাকার ওয়ারীতে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রের (এসি) কমপ্রেসর বিস্ফোরণের ঘটনায় দগ্ধ নাতির পর দাদিও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2016, 11:55 AM

Updated : 12 Apr 2022, 02:48 AM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এস আই মো. বাচ্চু মিয়া জানান, পারুল আক্তার নামে ৬৫ বছর বয়সী ওই বৃদ্ধা বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার সকাল ১০টার দিকে তার মৃত‌্যু হয়।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককমকে বলেন, পারুল আক্তারের শরীরের ৩৭ শতাংশ পুড়ে গিয়েছিল।

এর আগে গত ২৮ অগাস্ট পারুল নাতি ফাহিম শিকদারের (১৪) মৃত‌্যু হয় ঢাকা মেডিকেলে। তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল বলে চিকিৎসক পার্থ শংকর জানান।

ফাহিম পুরান ঢাকার অ্যালুমিনিয়াম ব্যবসায়ী ফয়সাল শিকদারের ছেলে। টিপু সুলতান রোডের চার তলা এক বাড়ির তৃতীয় তলায় তাদের বাসা। সেখানেই গত ২৭ অগাস্ট ভোরে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র বিস্ফোরিত হয়ে দগ্ধ হন দাদি-নাতি।

ওই দুর্ঘটনায় ফাহিমের বাবা ও তার আরেক ভাই সামান‌্য আহত হন বলে ওয়ারী থানার ওসি মো. জিহাদ হোসেন সে সময় জানিয়েছিলেন।

পুরনো খবর:

ওয়ারীতে এসি বিস্ফোরণে দগ্ধ কিশোরের মৃত্যু