২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিব হলেন ৫ কর্মকর্তা

ভারপ্রাপ্ত সচিব ও ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় কর্মরত পাঁচ অতিরিক্ত সচিবকে সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2016, 05:58 PM

Updated : 12 Apr 2022, 02:47 AM

জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার এদেরকে পদোন্নতি দিয়ে রেওয়াজ অনুযায়ী প্রথমে ওএসডি করলেও আলাদা আদেশে তাদের আগের পদেই পদায়ন করেছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শামছুন নাহার এবং ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আব্দুল জলিল সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন।

পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য আবদুল মান্নান এবং ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় কর্মরত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মো. মাহমুদ রেজা খান ও বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর আ ল ম আবদুর রহমানকেও সচিব করেছে সরকার।

জনপ্রশাসনে বর্তমানে জ্যেষ্ঠ সচিব, সচিব এবং সচিব পদমর্যাদায় ৭৬ জন কর্মকর্তা রয়েছেন।