২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে ৯ জামায়াত-শিবিরকর্মী আটক

যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের রায়ের আগে ঢাকার মিরপুর থেকে জামায়াত-শিবিরের নয় কর্মীকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2016, 02:29 PM

Updated : 20 Aug 2022, 01:33 PM

মঙ্গলবার সকালে পীরেরবাগের একটি বাসা থেকে তাদের আটক করা হয় বলে মিরপুর থানার ওসি ভূঁইয়া মাহবুব হোসেন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর রিভিউয়ের রায়কে কেন্দ্র করে তারা এক বাসায় বৈঠক করছিলেন।

“তাদের উদ্দেশ্য ও কী ধরণের পরিকল্পনা ছিল তা জানতে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

পুলিশ নয় জনকে আটকের কথা বলেও অন্তত ১৭ জনকে ধরে নেওয়া হয় বলে স্থানীয়রা জানান।

এ বিষয়ে ওসি মাহবুব বলেন, “আমরা সবাইকে জিজ্ঞাসবাদ করছি। তবে আটক নয় জনই।”