২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি: বিদেশে ৯৩.৫৫% পাস

এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার বিদেশ কেন্দ্র থেকে ৯৩ দশমিক ৫৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2016, 02:14 PM

Updated : 20 Aug 2022, 01:28 PM

বিদেশের সাতটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৪৮ জন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এদের মধ্যে থেকে উত্তীর্ণ হয়েছেন ২৩২ জন, জিপিএ-৫ পেয়েছেন ৫৩ জন।

গত বছর বিদেশ কেন্দ্র থেকে ৮৯ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন। সে হিসেবে বিদেশ কেন্দ্রে এবার পাসের হার বেড়েছে ৩ দশমিক ৬২ শতাংশ পয়েন্ট।

বিদেশের কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়া সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দুইটি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন।