অটিজম মোকাবেলা ৫ বছরের পরিকল্পনা
অটিজম ও সেরিব্রাল পালসিসহ স্নায়ু বিকাশজনিত সমস্যা মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশই প্রথম পাঁচ বছর মেয়াদী কৌশলগত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ হোসেন জানিয়েছেন।
বৃহস্পতিবার ওই পরিকল্পনা প্রকাশ উপলক্ষে ঢাকায় আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, “অটিজম সম্পন্নদের সমান সুযোগ দেওয়া এবং তাদেরকে সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করাই আমাদের লক্ষ্য।”
এসব লক্ষ্য ও কর্মকাণ্ড একটি আরেকটির সঙ্গে কিভাবে পরস্পর সম্পর্কযুক্ত তাও ব্যাখ্যা করা হয়েছে এতে।
এই পরিকল্পনা বাস্তবায়নে সরকারের সব শাখার সঙ্গে বেসরকারি খাত ও এনজিও’র মধ্যে সমন্বয় করা খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারর্সন সায়মা ওয়াজেদ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা সায়মা প্রতিবন্ধীদের অধিকার ও মর্যাদা রক্ষায় সচেতনতা বাড়াতে বাংলাদেশে ২০১১ সাল থেকে কাজ শুরু করেন।
