আলজেরিয়া বাংলাদেশের নতুন দূত মোহাম্মেদ আব্দুল হাই
ব্রুনাই দারুসসালামে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে কর্মরত মোহাম্মেদ আব্দুল হাইকে আলজেরিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
মোহাম্মেদ আব্দুল হাই
এর আগে তিনি দুবাইয়ের বাংলাদেশ মিশনে কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করা ছাড়াও মানামা, মস্কো ও ব্যাংকককের বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন পদে কাজ করেছেন।
কূটনীতিক আব্দুল হাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) স্নাতক সম্পন্ন করেন।
