২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবির জঙ্গি সাইট ‘পরিচালনাকারী’সহ আটক ৬

নিষিদ্ধ সংগঠন জেএমবি পরিচালিত আত-তামকীন নামের একটি ‘জঙ্গি ওয়েবসাইটের’ অ‌্যাডমিনসহ ছয়জনকে আটক করার খবর জানিয়েছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2016, 01:00 PM

Updated : 20 Aug 2022, 01:25 PM

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে বুধবার জানিয়েছেন র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। আটক ছয়জনের মধ‌্যে অপর পাঁচজন জেএমবির ‘স্লিপার সেলের’ সদস্য।”

আটকদের কাছ থেকে ‘বিপুল পরিমাণ’ বিস্ফোরক, অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের দাবি জানিয়ে র‌্যাব কর্মকর্তা মুফতি মাহমুদ খান বলেন, তাদের পরিচয়সহ বিস্তারিত সদর দপ্তরে এক ব্রিফিংয়ে জানানো হবে।