২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ: মুক্তাগাছার সালামসহ ছয়জনকে গ্রেপ্তারের নির্দেশ

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের মুক্তাগাছার আবদুস সালামসহ ছয়জনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2016, 01:50 PM

Updated : 12 Apr 2022, 02:37 AM

চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশনের করা এক আবেদনের শুনানি নিয়ে সোমবার এ আদেশ দেয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবুল কালাম।

পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ছয়জনকে গ্রেপ্তারে পরোয়ানা জারির নির্দেশনা চেয়ে রোববার আবেদনটি করা হয়। শুনানি নিয়ে আজ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন। মামলাটি তদন্তাধীন আছে।”

গ্রেপ্তারের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন ২০ অক্টোবর জানাতে বলা হয়েছে বলেও জানান প্রসিকিউটর কালাম।