২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে সুপ্রিম কোর্ট বারের প্রতিনিধিদল

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2016, 06:26 PM

Updated : 20 Aug 2022, 01:23 PM

রোববার সংগঠনটির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুনের নেতৃত্বে প্রতিনিধি দল বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

তিনি সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় প্রতিনিধি দল সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহতি করেন।”

“প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে জানায়, সংগঠনের সাত হাজার সদস্যের জন্য পর্যাপ্ত স্থান (চেম্বার) না থাকায় তারা মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে। যে কারনে আইনজীবীরা তাদের দায়িত্ব পালন করতে পারছে না।” 

“রাষ্ট্রপতি সাক্ষাতের আইনজীবীদের বিচারবিভাগের গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে, একাগ্রতার সঙ্গে কাজ করার আহ্বান জানান যাতে জনগণ সুবিচার পায়,” বলেন প্রেস সচিব।

রাষ্ট্রপতির বিভিন্ন সমস্যার সমাধানে সহযোগতিা করবেন বলেও প্রতিনিধি দলকে আশ্বাস দেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।