২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেকে ফুটিয়ে তোলার কর্মশালা

বন্ধু মহলে, আড্ডায় কিংবা কর্মক্ষেত্র নিজের যোগ্যতা ফুটিয়ে তুলতে প্রয়োজন জড়তাহীন বাচনভঙ্গি, আত্মবিশ্বাস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2016, 06:56 PM

Updated : 11 Oct 2022, 08:34 PM

শনিবার ঢাকার ধানমন্ডির ইএমকে সেন্টারে নিজেকে প্রস্ফুটিত করার এমন এক দিনব্যাপী কর্মশালায় দেখা গেল একঝাঁক তরুণ-তরুণীকে।

কর্মশালার আয়োজক মানব উন্নয়ন বিষয়ক প্রতিষ্ঠান ‘ডনসামদানি’। স্নাতক-স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মীরা এই কর্মশালায় অংশ নিচ্ছেন।

‘ডনসামদানির’ প্রতিষ্ঠাতা গোলাম সামদানি ডন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মানুষের মাঝে লুকিয়ে থাকা সম্ভাবনাকে জাগিয়ে তোলার উদ্দেশ্যে এই কর্মশালা। এর মাধ্যমে পেশাগত জীবনে দক্ষ ও যোগ্য কর্মী তৈরি করাই উদ্দেশ্যে।

“আমাদের দেশে অনেক যোগ্য তরুণ-তরুণী রয়েছেন, যারা সঠিক মোটিভেশনের কারণে নিজেকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারেননি। সেকারণে দেশের কোম্পানিগুলোর সিইও বা এ ধরনের পদে বিদেশ থেকে লোক নিয়োগ দিতে হচ্ছে। এই শূন্যতা পূরণ করার লক্ষ্যেই ডনসামদানি এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করছে।”

Image
‘ডনসামদানির’ প্রতিষ্ঠাতা গোলাম সামদানি ডন

‘ডনসামদানির’ প্রতিষ্ঠাতা গোলাম সামদানি ডন

কর্মশালায় ব্যাপক সাড়া পড়েছে দাবি করে সামদানি বলেন, এক হাজার ২০০ টাকা করে প্রবেশ মূল্য ধরে ফেইসবুকে ঘোষণা দেওয়া হয়েছিল। অনুষ্ঠান শুরুর এক সপ্তাহ আগেই নির্ধারিত ১০০ আসন বুক হয়ে যায়। গণমাধ্যম, রেস্টুরেন্টসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান এই প্রচেষ্টার সহযোগী হিসেবে এগিয়ে এসেছে।

কর্মশালার মিডিয়া পার্টনার হিসাবে রয়েছে দেশের প্রথম ইন্টারনেট সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। এছাড়া রয়েছে বোম্বে সুইটস, কুপারসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে সামদানি বলেন, “আমি আমার মতো আরও ২০ জন প্রশিক্ষক তৈরি করতে চাই। স্কিল ডেভেলপমেন্টটা খুব প্রয়োজন।

“বাংলাদেশের মানুষ খুবই যোগ্য। কিন্তু আমাদের দুর্বলতা হচ্ছে পারস্পরিক যোগাযোগ ও নিজেকে সুন্দর করে উপস্থাপনের ক্ষেত্রে।”