২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে ইরাকে নিযুক্ত নতুন বাংলাদেশি দূতের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইরাকে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত এ এম এম ফরহাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2016, 06:14 PM

Updated : 20 Aug 2022, 01:21 PM

মঙ্গলবার বিকালে নতুন দূত বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি নতুন রাষ্ট্রদূতের সাফল্য কামনা করে তাকে ইরাকে কর্মরত বাংলাদেশিদের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন।”

“রাষ্ট্রপতি আরও বলেন, ইরাকের অর্থনীতি পুনর্গঠনে প্রচুর নতুন শ্রমিকের প্রয়োজন হবে। বাংলাদেশ যাতে এ সুযোগ কাজে লাগিয়ে শ্রমশক্তি রপ্তানি করতে পারে সে ব্যাপারে রাষ্ট্রদূতকে প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।”

নতুন রাষ্ট্রদূত এসময় রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সার্বিক সহযোগিতা কামনা করেন বলেও জানান প্রেস সচিব।