২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিআইবিতে শাহ আলমগীর আরও দুই বছর

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক মো. শাহ আলমগীরের চাকরির মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2016, 05:55 PM

Updated : 20 Aug 2022, 01:20 PM

গত ৭ জুলাই অথবা যোগদানের তারিখ থেকে শাহ আলমগীরের চুক্তির মেয়াদ বাড়িয়ে রোববার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

২০১৩ সালের ৪ জুলাই এক বছরের চুক্তিতে পিআইবির মহাপরিচালক নিয়োগ পান শাহ আলমগীর।

এরপর ২০১৪ সালের ১৬ জুলাই তার চুক্তির মেয়াদ দুই বছর বাড়ায় সরকার।