২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রওশন বলছিলেন, আনিসুল ঘুমাচ্ছিলেন

সংসদে বাজেট অধিবেশনে বিরোধীদলীয় নেতা হিসেবে রওশন এরশাদ যখন সমাপনী বক্তব্য রাখছিলেন, তখন ঘুমাচ্ছিলেন তার দলেরই মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2016, 10:44 PM

Updated : 20 Aug 2022, 01:18 PM

বুধবার সংসদে বক্তব্যের সময় মন্ত্রণালয়ভিত্তিক বিভিন্ন সমস্যা তুলে ধরে সেসব বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করেন।

নিজের দল জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদের পানিসম্পদ মন্ত্রণালয় নিয়ে কথা বলার এক পর্যায়ে নদী ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান জাতীয় পার্টির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন।

Image
আনিসুল ইসলাম মাহমুদ (ফাইল ছবি)

আনিসুল ইসলাম মাহমুদ (ফাইল ছবি)

তখন বাম দিকে বসা আনিসুল ইসলাম মাহমুদের দিকে দৃষ্টি দিয়ে রওশন দেখেন মন্ত্রী আনিসুল তার চেয়ারে বসে ঝিমুচ্ছেন।

রওশন তখন বলে ওঠেন- “মন্ত্রী মহোদয় ঘুমাচ্ছেন।”

তার কথা শুনে আনিসুল ইসলাম মাহমুদ ধড়ফড়িয়ে সোজা হয়ে উঠে বসেন।