যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলেন ৪০ বাংলাদেশি
অবৈধভাবে অনুপ্রবেশ করে আটক হয়ে যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন ৪০ বাংলাদেশি।
বুধবার ভোররাতে ৪০ জনের এই দলটি শাহজালাল বিমানবন্দরে নামেন বলে বিমানবন্দর এপিবিএন-এর কর্তব্যরত কর্মকর্তা আল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তাদের নাম-পরিচয় কিংবা এই বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি এই এপিবিএন কর্মকর্তা।
নাম প্রকাশ না করার শর্তে এক গোয়েন্দা কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিভিন্ন অভিযোগে এদের কয়েকজন যুক্তরাষ্ট্রের কারাগারেও ছিলেন।”
