২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি খুঁজতে মোহাম্মদপুরে পুলিশের অভিযান

রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানে নয়জন নিহতের পরের রাতে মোহাম্মদপুরে তল্লাশি চালিয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2016, 01:15 AM

Updated : 12 Apr 2022, 02:32 AM

মঙ্গলবার রাত পৌনে ১টা থেকে আদাবরে নবোদয় হাউজিং ঘিরে তল্লাশি শুরু হয় বলে পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জঙ্গি সংশ্লিষ্ট কেউ আছে কি না তা খতিয়ে দেখতে সন্দেহজনক মেসগুলোতে তল্লাশি চলে।

তবে সকালে অভিযান শেষে কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়ে পুলিশ।

চলতি মাসের শুরুর দিকে গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলায় ২৫ জনের প্রাণহানির পর জঙ্গি সংগঠনে জড়িতদের গ্রেপ্তারে দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশ।

সোমবার মধ্যরাতে কল্যাণপুরে একটি বাসায় অভিযানে গেলে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয়। পরে ভোরের দিকে সোয়াটের নেতৃত্বে এক ঘণ্টার অভিযানের পর ওই ফ্ল্যাটের বাসিন্দা নয়জন নিহত হওয়ার কথা জানায় পুলিশ।