২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ত মন্ত্রী মোশররফকে আত্মসমর্পণের নির্দেশ

জ্ঞাত আয়ের বাইরে সম্পদের মালিক হওয়ার এ মামলায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে ছয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2016, 01:17 PM

Updated : 12 Apr 2022, 02:30 AM

এ মামলায় আগে দেওয়া রুল খারিজ করে হাই কোর্ট স্থগিতাদেশ তুলে নেওয়ায় ক্ষমতাসীন দলের এই নেতার বিরুদ্ধে মামলার কার্যক্রম চলতে আইনগত কোনো বাধা নেই বলে দুদকের আইনজীবী জানিয়েছেন।

মোশাররফের আইনজীবী হাই কোর্টে করা আবেদটি না চালানোর কথা জানালে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেয়।

আদেশে আদালত বলেছে, “আবেদন পরিচালনা করবে না বলে জনানোয় রুল খারিজ করা হল।স্থগিতাদেশ প্রত্যাহার করা হল। আবেদনকারীকে ছয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্নসমর্পণ করতে বলা হচ্ছে। সেখানে আবেদনকারী জামিন আবেদন করলে তা বিচারিক আদালত বিবেচনা করতে পারে।”

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পক্ষে আদালতে ছিলেন আইনজীবী আবদুল মতিন খসরু। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ ১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারেও একই দপ্তরের দায়িত্বে ছিলেন।

তিন কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে জরুরি অবস্থার সময় ২০০৭ সালের ১৫ নভেম্বর তার বিরুদ্ধে ঢাকার রমনা থানায় এই মামলা দায়ের করে দুদক।

চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা মোশাররফ পরের বছর ২৭ অগাস্ট মামলা বাতিলের আবেদন নিয়ে হাই কোর্টে গেলে আদালত রুল জারি করে তাকে জামিন দেওয়ার পাশাপাশি নিম্ন আদালতে এ মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেয়। 

মামলাটি তখন তদন্ত পর্যায়ে ছিল জানিয়ে খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘স্থগিতাদেশ উঠে যাওয়ায় এখন আর তদন্ত বা মামলার কার্যক্রম চালাতে কোনো আইনি বাধা থাকল না।