অর্থ আত্মসাৎ: আইসিবি ইসলামী ব্যাংকের জিএম গ্রেপ্তার
ব্যাংক থেকে অবৈধভাবে প্রায় দুই কোটি টাকা তুলে আত্মসাতের অভিযোগে আইসিবি ইসলামী ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন।
বুধবার তার সঙ্গে বেসরকারি ব্যাংকটির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আশফাকুল হাকিমকেও গ্রেপ্তার করা হয়েছে বলে দুদকের দুদকের উপ পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।
একই দিনে ব্যাংকের এক হিসাব থেকে অন্য হিসাবে অবৈধভাবে সাড়ে ৫ লক্ষাধিক টাকা সরানোর অভিযোগে জনতা ব্যাংকের ঢাকার উত্তরখান শাখার সাবেক ব্যবস্থাপক মোজাহার আলীকেও গ্রেপ্তার করা হয়েছে।
“ওই সময় আশফাকুল হাকিম ছিলেন ওই শাখার এক্সিকিউটিভ অফিসার এবং হুমায়ুন কবির ছিলেন জুনিয়র অ্যাসিসটেন্ট অফিসার।”
ওরিয়েন্টাল ব্যাংকটি প্রায় ১০ বছর আগে আইসিবি ইসলামী ব্যাংকের রূপান্তরিত হয়।
আশফাকুল চাকরি ছেড়ে দিলেও হুমায়ুন কবির ব্যাংকটিতে থেকে যান। পদোন্নতি পেয়ে বর্তমানে তিনি ব্যাংকটির মহাব্যবস্থাপক।
এ বিষয়ে অনুসন্ধান শেষে ২০০৭ সালে রাজধানীর তেজগাঁও থানায় একটি মামলা করেছিল দুদক। ওই মামলার আসামি হিসেবে রাজধানীর পল্লবী থেকে হুমায়ুন কবির এবং তল্লাবাগ থেকে আশফাকুল হাকিমকে গ্রেপ্তার করা হয়।
জনতা ব্যাংকের কর্মকর্তা মোজাহেরকে গ্রেপ্তার করা হয় মগবাজার এলাকা থেকে।
উত্তরখান শাখার এক হিসাব থেকে অন্য হিসাবে অবৈধভাবে ৫ লাখ ৫৯ হাজার স্থানান্তর ও আত্মসাতের অভিযোগে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে দুদক কর্মকর্তা প্রণব জানান।
