শুল্ক ফাঁকি: মিরপুরে বিএমডব্লিউ জব্দ
রাজধানীর মিরপুর থেকে ভুয়া কাগজপত্রসহ একটি বিএমউব্লিউ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
দারুস সালামের আনন্দনগরের এক বাড়িতে বিলাসবহুল ওই গাড়ি পাওয়া যায় বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ পরিচালক এইচএম শরিফুল হাসান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “১৬/১ নম্বর বাসার গ্যারেজ থেকে গাড়িটি উদ্ধার করা হয়। ওই বাড়ির মালিক ফরিদউদ্দিন জানান, তার পরিচিত এক ব্যবসায়ী গাড়িটি তার গ্যারেজে রাখেন।
“গাড়িটির নম্বর প্লেটসহ অন্যান্য কাগজপত্র ভুয়া।”
কারনেট সুবিধা অপব্যবহার করে শুল্ক কর ফাঁকি দিয়ে আনা প্রায় ৩ কোটি টাকা মূল্যের ওই গাড়ি ব্যবহার করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
