২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্রমণ সতর্কতার মাত্রা বাড়িয়েছে অস্ট্রেলিয়া

ঢাকায় সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার মাত্রা বাড়িয়েছে অস্ট্রেলিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2016, 04:27 PM

Updated : 20 Aug 2022, 01:14 PM

সোমবার জারি করা নতুন সতর্কতায় অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের বলেছে, এই মুহূর্তে বাংলাদেশ সফর করা ঠিক হবে কি না, তা যেন তারা আবারও ভেবে দেখেন।

“জঙ্গিরা যে বাংলাদেশে পশ্চিমা স্বার্থের ওপর আরও হামলা করার পরিকল্পনায় আছে, সে বিষয়ে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে,” বলা হয়েছে সতর্ক বার্তায়।  

গত ১ জুলাই ঢাকার গুলশানে হলি আর্টিজান ক্যাফেতে নজিরবিহীন সন্ত্রাসী হামলায় ২০ জনকে হত্যা করা হয়, যাদের ১৭ জনই বিদেশি নাগরিক।

এই প্রেক্ষাপটে অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ বাংলাদেশে তাদের কর্মীদের চলাফেরায় সতর্ক থাকার পাশাপাশি জনসমাগমস্থলে না যাওয়ার পরামর্শ দিয়েছে।