২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার উত্তরায় অস্ত্র-বোমাসহ দুই ‘জেএমবি’ গ্রেপ্তার

রাজধানীর উত্তরা থেকে পিস্তল ও হাতবোমাসহ নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দুই সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তারের খবর জানিয়েছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2016, 01:53 PM

Updated : 12 Apr 2022, 02:27 AM

এরা হলেন- কামরুজ্জামান ওরফে সাগর (২৪) ও রাশেদ গাজী (২২)।

র‌্যাব-১ এর অধিনায়ক তুহিন মোহাম্মদ মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার ভোরে উত্তরা ৬ নম্বর সেক্টরের আলাউদ্দিন রোডে পূর্বদিকে হেঁটে যাওয়াও সময় দুই যুবককে থামতে বললে তারা পালানোর চেষ্টা করে।

“পরে তাদের ধরে শরীর তল্লাশি করে একজনের কোমরে দুই রাউন্ড গুলিসহ পিস্তল ও অন্যজনের কাছে থাকা বাজারের ব্যাগে নয়টি হাতবোমা পাওয়া যায়।”

সাগরের বাড়ি যশোরে আর রাশেদের বাড়ি সাতক্ষীরায়। তারা বৃহস্পতিবার ভোরেই ঢাকায় আসেন বলে জানান তিনি।

তিনি বলেন, “দুজনই জেএমবির সদস্য।”