২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার সরকারি অফিস খোলা

ঈদের ছুটি শুরুর আগে ৪ জুলাই প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় ছুটি কাটোনোয় ১৬ জুলাই শনিবার অফিস করতে হবে সরকারি চাকুরেদের।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2016, 05:30 PM

Updated : 12 Apr 2022, 02:26 AM

বুধবার এক তথ্যবিবরণীতে জানানো হয়, ১৬ জুলাই শনিবার কর্মদিবস হিসেবে সরকারি অফিস খোলা থাকবে।

উল্লেখ্য, সরকার নির্বাহী আদেশে ৪ জুলাই ছুটি ঘোষণা করেছিল এবং এর পরিবর্তে ১৬ জুলাই শনিবার কর্মদিবস হিসেবে অফিস খোলা রাখার নির্দেশ দিয়েছিল।

এবার ৬ জুলাই ঈদুল ফিতর ধরে ৫, ৬ ও ৭ জুলাই ঈদের ছুটি নির্ধারিত ছিল। আর ৩ জুলাই ছিল শবে কদরের ছুটি। ঈদের আগে শুধু শবে কদরের ছুটির পরদিন ৪ জুলাই অফিস খোলা ছিল।

এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাহী ক্ষমতাবলে ৪ জুলাই ওই ছুটি ঘোষণা করেন।

ফলে এবার ঈদে ১ জুলাই থেকে টানা নয়দিন ছুটি পান দেশের ১৩ লাখ সরকারি চাকুরে। ঈদের পর ১০ জুলাই রোববার প্রথম অফিস করেন তারা।

পুরনো খবর:

এবার ঈদে টানা ৯ দিন ছুটি