২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাউশির নতুন ডিজি ওয়াহিদুজ্জামান

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) কলেজ ও প্রশাসন শাখার পরিচালক অধ্যাপক এস এম ওয়াহিদুজ্জামানকে মাউশির মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2016, 06:52 PM

Updated : 20 Aug 2022, 01:11 PM

ওয়াহিদুজ্জামান মঙ্গলবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষামন্ত্রী নিজেই ফোন করে এই নিয়োগের কথা জানিয়েছেন, বুধবার যোগদান করব।”

বিসিএস শিক্ষা ক্যাডারের শীর্ষ পদে ওয়াহিদুজ্জামান অধ্যাপক ফাহিমা খাতুনের স্থলাভিষিক্ত হলেন। সরকার সম্প্রতি মাউশি মহাপরিচালকের পদকে গ্রেড-১ এ উন্নীত করেছে।

অধ্যাপক ওয়াহিদুজ্জামান দীর্ঘ দিন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন।

২০১৩ সালের ৬ জানুয়ারি মাউশি মহাপরিচালকের চলতি দায়িত্ব পাওয়া অধ্যাপক ফাহিমা খাতুন গত ৪ জুলাই অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন।

এর পর থেকে অধ্যাপক ওয়াহিদুজ্জামানকে মাউশি মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেয় শিক্ষা মন্ত্রণালয়।