২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় যুবলীগ নেতা খুন

পুরান ঢাকার সূত্রাপুরে গুলিতে যুবলীগের এক নেতা নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2016, 02:22 AM

Updated : 20 Aug 2022, 01:10 PM

নিহত রাজিবুল হাসান যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার উপ অর্থ সম্পাদক বলে স্থানীয় একজন জানিয়েছেন।

তবে সূত্রাপুর থানার ওসি তপন কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনি যুবলীগ করতেন বলে জানি। তবে কোনো পদ-পদবি আছে কি না তা জানা নেই।”

তিনি জানান, শুক্রবার রাত ১২টার পর ধোলাইখালের রোকনপুরে রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় রাজিবুলকে উদ্ধার করা হয়। পরে অ্যাপোলো হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।