২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় রিকশায় বাসের ধাক্কা, দুই নারীর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ি থানা এলাকায় এক রিকশায় বাসের ধাক্কায় দুই নারীর মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2016, 09:38 AM

Updated : 12 Apr 2022, 02:24 AM

মঙ্গলবার ভোর ৬টার দিকে শনির আখড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে যাত্রাবাড়ি থানার ওসি আনিসুর রহমান জানান।

তিনি বলেন, একটি বাস ওই রিকশাকে ধাক্কা দিলে আরোহী দুই নারী গুরুতর আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

নিহতরা হলেন হাসি বেগম (৩৫) ও জেসমিন আক্তার (২১)।

তাদের মধ্যে আত্মীয়তার কোনো সম্পর্ক আছে কিনা, বা তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওসি।