২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সংলাপ শুরু বৃহস্পতিবার

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পঞ্চম অংশিদারী সংলাপ বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2016, 01:16 AM

Updated : 20 Aug 2022, 01:04 PM

ওয়াশিংটনে হতে যাওয়া দুই দিনব্যাপী এই সংলাপে যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির রাজনীতির বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস শ্যানন ও বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব শহিদুল হক নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

এতে নিরাপত্তা, উন্নয়ন ও সুশাসন, বাণিজ্য ও বিনিয়োগ এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় ছাড়াও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে ‘জঙ্গি সম্পৃক্ততায় সন্দেহভাজন’ এক বন্দুকধারীর গুলিতে ৪৯ জন নিহতের পর হতে যাওয়া এই সংলাপে নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে বলে ইতোমধ্যে বলেছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।