ঢাকায় ফিলিপিনো নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
বাংলাদেশের গৃহবধূ হয়ে ঢাকায় বসবাসরত ফিলিপিনো এক নারী আদালতে তার ভাসুরের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনেছেন।
ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বুধবার এই অভিযোগ করেন তিনি।
ট্রাইব্যুনালের বিচারক তানজিলা ইসমাইল ওই নারীর জবানবন্দি নিয়ে বিষয়টির বিচার বিভাগীয় তদন্তের জন্য ঢাকার মুখ্য মহানগর হাকিমের কাছে পাঠিয়েছেন বলে অভিযোগকারীর আইনজীবী আব্দুল্লাহ আল মহসীন জানান।
যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেই রুহুল আমিন দেওয়ান ঢাকার মিরপুরের শাহআলী এলাকার বাসিন্দা।
এরপর ভাসুর রুহুল প্রায়ই তাকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিতেন। প্রস্তাবে রাজি না হওয়ায় গত ৪ জুন রাতে ফিলিপিনো ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় তিনি ভয়ে চিৎকার দিলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান রুহুল।
এ বিষয়ে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলেও অভিযোগ করেন ওই নারী।
তার আইনজীবী আব্দুল্লাহ আল মহসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, থানায় যাওয়ার বিষয়টি জানতে পেরে রুহুল গত ২০ জুন আবার তার মক্কেলের ঘরে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ধর্ষণের চেষ্টা করেন।
