২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এসআই নিয়োগে ১৫১৭ জন চূড়ান্তভাবে মনোনীত

বাংলাদেশ পুলিশের বহিরাগত ক্যাডেট এসআই নিয়োগ পরীক্ষা ২০১৫-এ এক হাজার ৫১৭ জন প্রার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2016, 06:54 PM

Updated : 20 Aug 2022, 01:03 PM

বুধবার পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান।

তিনি বলেন, চূড়ান্তভাবে মনোনীতদের তালিকা www.police.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। চূড়ান্তভাবে মনোনীতদের পুলিশ ভেরিফিকেশনের পর রাজশাহীর সারদায় এক বছরের মৌলিক প্রশিক্ষণ নিতে হবে।

পুলিশের উপপরিদর্শক (এসআই) নিয়োগের এই পরীক্ষায় প্রায় ২০ হাজারের কিছু বেশি পরীক্ষার্থী অংশ নেন বলে জানান কামরুল।

পুলিশ সদর দপ্তরের এই জনসংযোগ কর্মকর্তা আরও জানান, ওই পরীক্ষার্থীদের তাদের মধ্যে লিখিত পরীক্ষার উত্তীর্ণ হন ৪১৮১ জন। সেখান থেকে ১৫১৭ জনকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।