সাইবার বুলিং: সচেতনতা তৈরিতে উদ্যোগ নিচ্ছে গ্রামীণফোন
ইন্টারনেটের নেতিবাচক দিক নিয়ে তরুণ-তরুণীদের মধ্যে সচেতনতা তৈরিতে শিক্ষাবিষয়ক প্রকল্প হাতে নিচ্ছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন এবং তাদের অভিভাবক কোম্পানি টেলিনর।
এতে বলা হয়, আগামী পাঁচ বছরে টেলিনর এশিয়ার বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, মিয়ানমার, পাকিস্তান এবং থাইল্যান্ডের বাজারে ৫০ কোটি তরুণ-তরুণী প্রথমবারের মতো ইন্টারনেটের সঙ্গে যুক্ত হবে।
তারা যাতে অনলাইনের সুফল ভোগ এবং ইন্টারনেটের নেতিবাচক দিক থেকে নিজেদের রক্ষা করতে পারে সে বিষয়ের উপর শিক্ষা প্রদানের পরিকল্পনা করা হচ্ছে।
বাংলাদেশের ৪৯ শতাংশ স্কুল পড়ুয়া শিক্ষার্থী কোনও না কোনও সময়ে সাইবার বুলিংয়ের শিকার; ফলে অনলাইন নিবর্তন হ্রাসে শিক্ষার ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলে মনে করে সংস্থাটি।
গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস নেহাল আহমেদ বলেন, “টেলিনরের এশিয়া অঞ্চলের আওতায় আগামী ২০১৭ সালের মধ্যে আনুমানিক ১০ কোটি তরুণ ইন্টারনেট ব্যবহারকারী তৈরি হবে। আর তাই সাইবার বুলিং কমানোর লক্ষ্যে এখন থেকেই এ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে আমাদের উদ্যোগ অনেক গুরুত্বপূর্ণ।”
