২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্ট মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা অব্যাহত

একুশ অগাস্ট গ্রেনেড হামলার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার মো. ফজলুল কবীরের জেরা অব্যাহত রয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2016, 04:38 PM

Updated : 20 Aug 2022, 01:02 PM

মঙ্গলবার নাজিমউদ্দিন রোডের বিশেষ এজলাসে পুলিশ কর্মকর্তা আব্দুর রশীদের পক্ষে তাকে তৃতীয় দিনের মতো জেরা করেন আইনজীবী আব্দুস সোবহান তরফদার।

ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে হত্যা ও বিস্ফোরকের দুই মামলার বিচার চলছে।

মামলার রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমানের সহকারী আইনজীবী আকরাম উদ্দিন শ্যামল জানান, আগামি ২৭ এবং ২৮ জুন পরবর্তী দিন রেখেছেন বিচারক শাহেদ নূর উদ্দিন।

আইনজীবী সোবহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফজলুল কবীর তদন্তকালে কোন কোন সাক্ষীর কাছ থেকে কি জবানবন্দি নিয়েছেন সে বিষয়ে জেরা করেছেন তিনি।

গত ১ জুন মামলাতে ২২৪তম সাক্ষী ফজলুল কবীর সাক্ষ্য দেওয়া শুরু করেন। বিচারক দুই কার্যদিবসে তার জবানবন্দি গ্রহণের পর তার জেরা শুরু হয়।