২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নীলক্ষেতে তুলার গুদামে আগুন

রাজধানীর নীলক্ষেতে একটি তুলার গুদামে আগুন লাগার খবর দিয়েছে ফায়ার সার্ভিস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2016, 01:17 PM

Updated : 20 Aug 2022, 01:01 PM

রোববার পৌনে ১১টায় বাকুশাহ মার্কেটের ভেতরের ওই গুদামে আগুনের সূত্রপাত হয়ে বলে নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতাউর রহমান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সোয়া ১২টার সময় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে।”

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।