২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষ গ্রেড পেলেন শামীম চৌধুরী

প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরীকে গ্রেড-১ অর্থাৎ, সচিবদের গ্রেডে পদোন্নতি দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2016, 07:27 PM

Updated : 20 Aug 2022, 12:59 PM

সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সভার সুপারিশ অনুযায়ী তথ্য ক্যাডারের কর্মকর্তা শামীমকে পদোন্নতি দিয়ে বুধবার আদেশ জারি করেছে তথ্য মন্ত্রণালয়।

পদোন্নতি দিয়ে শামীম চৌধুরীকে প্রধান তথ্য কর্মকর্তার পদেই বহাল রাখা হয়েছে বলে সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়েছে।

১৯৮২ সালের নিয়মিত বিসিএস ব্যাচের কর্মকর্তা শামীম চৌধুরী এর আগে প্রেস ইনস্টিটিউট, ফিল্ম সেন্সর বোর্ড, বেতার এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।

এর আগেও প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্বে থাকা এই কর্মকর্তা প্রধানমন্ত্রীর প্রেস সচিবেরও দায়িত্বে ছিলেন।

পুরনো খবর:

শামীম চৌধুরী ফের প্রধান তথ্য কর্মকর্তা