২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শামীম চৌধুরী ফের প্রধান তথ্য কর্মকর্তা

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক এ কে এম শামীম চৌধুরীকে আবারও প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্ব দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2016, 07:34 PM

Updated : 20 Aug 2022, 11:58 AM

প্রধানমন্ত্রীর সাবেক এই প্রেসসচিবকে প্রধান তথ্য কর্মকর্তা নিয়োগ দিয়ে তথ্য মন্ত্রণালয় রোববার আদেশ জারি করেছে বলে এক তথ্যবিরবণীতে জানানো হয়।

প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্ব চালিয়ে আসা তছির আহম্মদ আগামী ১ মার্চ অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন।

১৯৮২ ব্যাচের (নিয়মিত) তথ্য ক্যাডারের কর্মকর্তা শামীম চৌধুরী এর আগে বাংলাদেশ বেতার, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক ছাড়াও প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্বে ছিলেন।

২০১৪ সালের ৬ জুন প্রধানমন্ত্রীর প্রেসসচিব নিয়োগ পান তিনি।

নতুন দায়িত্ব পাওয়ার এর বছর পর গত ১৮ জুন শামীম চৌধুরী সরিয়ে রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিমকে প্রধানমন্ত্রীর প্রেসসচিব নিয়োগ দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব পদ থেকে সরিয়ে শামীকে চৌধুরীকে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছিল।

পুরনো খবর:

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন শামীম
কাজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীর নতুন প্রেসসচিব