২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীর নতুন প্রেসসচিব

যুক্তরাজ্য সফর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দিনই কাজে যোগ দিয়েছেন তার নতুন প্রেসসচিব ইহসানুল করিম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 01:41 PM

Updated : 25 Apr 2022, 01:30 PM

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেন নতুন প্রেস সচিব। এ সময় তিনি সহকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

গত সোমবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসাবে নিয়োগ পান বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক ইহসানুল করিম, যিনি গত দুই বছর রাষ্ট্রপতির প্রেস সচিবের দায়িত্বে ছিলেন।

নতুন দায়িত্বে তিনি এ কে এম শামীম চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন।

ইহসানুল করিমকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নিয়োগের পর শামীম চৌধুরীকে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্ব দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।