কমলাপুরে তিনশ’ ইয়াবাসহ যুবক আটক
কমলাপুর রেল স্টেশন থেকে তিনশ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক বুলবুল আহমেদ রাসেল (৩৯) শরীয়তপুরের পালং থানার প্রয়াত আবদুল হাকিম ব্যাপারীর ছেলে।
কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ জানান, মঙ্গলবার দুপুরে রাসেল সুবর্ণ এক্সপ্রেসে করে ঢাকায় আসেন।
“গতিবিধি সন্দেজনক মনে হওয়ায় তাকে তল্লাশি করে শরীর ও হ্যান্ডব্যাগ থেকে তিনশ’ ইয়াবা উদ্ধার করা হয়।”
আটক রাসেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান রেল পুলিশের এ কর্মকর্তা।
