২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে ওসিএসবি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ

দেশব্যাপী চোখের চিকিৎসা ছড়িয়ে দিতে বাংলাদেশ কমিউনিটি অপথ্যালমোলজিক্যাল সোসাইটির (ওসিএসবি) প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2016, 05:14 PM

Updated : 20 Aug 2022, 12:58 PM

সংগঠনের সাত সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি তাদের এ কথা বলেন।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি সংগঠনটিকে দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসার জন্য দেশের বিভিন্ন স্থানে চক্ষু শিবির করার আহ্বান জানান।”

প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে তাদের সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং জুলাই মাসে অনুষ্ঠেয় ওসিএসবির আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।