ঢাকায় ডাকাতির প্রস্তুতির সময় আটক আরও ৭
পুরান ঢাকার ওয়ারীতে ডাকাতির প্রস্তুতির সময় সাত জনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।
এরা হলেন- লিটন (২০), শুকুর আলী (২০), তারেক (২৪), হৃদয় হোসেন (১৮), ওমর ফারুক (২০), আলাউদ্দিন (১৮) ও কামাল হোসেন (১৯)।
রোববার বেলা সাড়ে ১১টায় ডিএমপির গণমাধ্যম কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, তারা ওয়ারী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরের ভিত্তিতে তাদের আটক করা হয়।
“এসময় তাদের কাছে ডাকাতির কাজে ব্যবহার হওয়া দুটি স্টিলের চাপাতি, একটি রেঞ্চ, একটি স্ক্রু ড্রাইভার ও গ্রিল কাটার কাজে ব্যবহারযোগ্য যন্ত্রপাতি পাওয়া গেছে।”
প্রায় একই সময় গেন্ডারিয়ার নামা পাড়া মসজিদ এলাকা থেকে আরও সাত ডাকাতকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। ওই সময় গোলাগুলিতে থানার ওসি ও তিন ডাকাত হয়।
