২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা রেলওয়ে থানায় হৃদরোগে এসআইর মৃত্যু

দায়িত্বরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা রেলওয়ে থানার ডিউটি অফিসার এসআই সিরাজুল ইসলাম (৫০)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2016, 01:11 PM

Updated : 20 Aug 2022, 12:57 PM

থানার ওসি আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার ভোরে হার্ট অ্যাটাক হলে সিরাজকে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে নেওয়া হয়।

“চিকিৎসাধীন অবস্থায় সেখানে সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।”

ওসি মজিদ জানান, ১৯৮৪ সালে কনস্টেবল হিসেবে পুলিশে যোগ দেন সিরাজ। গত বছর নভেম্বরে পদোন্নতি পেয়ে এএসআই থেকে এসআই হন তিনি।

সিরাজ দীর্ঘদিন ধরে রেলওয়ে থানার ডিউটি অফিসারের দায়িত্বে ছিলেন।

দুই কন্যাসন্তান নিয়ে ঢাকায়ই থাকতেন সিরাজ। তার গ্রামের বাড়ি রংপুরের বদরগঞ্জে।