২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার মেয়র মনির বরখাস্তের আদেশ স্থগিত

খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনিকে সাময়িক বরখাস্ত করার আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2016, 01:03 PM

Updated : 11 Oct 2022, 08:20 PM

পুরনো খবর:

এবার বরখাস্ত খুলনার মেয়র মনি

বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের হাই কোর্ট বেঞ্চ মনির করা এক রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার রুলসহ এ আদেশ দেয়।

ওই বরখাস্তের আদেশ কেন বে-আইনি ঘোষণা করা হবে না রুলে তা জানতে চাওয়া হয়েছে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

নাশকতার মামলায় অভিযোগপত্রে নাম আসার পর খুলনা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিকে গত ২ নভেম্বর সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

ওই আদেশে বলা হয়, “বিভিন্ন মামলায় এই মেয়রের বিরুদ্ধে আদালতে চার্জশিট গৃহীত হওয়ায় সিটি করপোরেশন আইনের ১২ (১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”

এর বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার রিট আবেদনটি করেন মনিরুজ্জামান মনি, যার ওপর সোমবার শুনানি হয়।

মনির আইনজীবী নিতাই রায় চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এর ফলে মেয়র হিসেবে কাজ চালিয়ে যেতে পারবেন মনি।